1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্বশুরবাড়ির রান্না ঘরে জামাইয়ের লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ৯:৩৩ pm

সাতক্ষীরার শ্যামনগরে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাঙআটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার রা হয়।

নিহত আসাদুজ্জামান তাছের (২৫) একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।

নিহত তাছেরের স্ত্রী মারুফা খাতুন বলেন, নিজেদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ৪ মাস আগে তার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেন। এরপর গত সপ্তাহে মারুফা নিজেই তাকে তালাকনামা পাঠান। আজ সকালে তার বড় বোনের রান্না ঘরে তাছেরের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেওয়া হয়।

ওই ঘটনার আগে তাছেরের সঙ্গে মারুফার কথা হয়নি বলে তিনি দাবি করেন।

তাছেরের বড় শ্যালিকা ছকিনা খাতুন বলেন, সকালে সূর্য ওঠার সময় তিনি তার পরিত্যক্ত রান্না ঘরটি গোছাতে গিয়ে ঘরের মধ্যে একজনকে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ এসে তাছেরের মরদেহ উদ্ধার করেন। কিন্তু কখন কীভাবে তিনি এখানে এলেন, তা তিনি জানেন না বলে দাবি করেন।

তাছেরের বোন খাদিজা ও মামী রহিমা খাতুন জানান, তাছেরকে তার শ্বশুরবাড়ির লোকজন জোর করে দুবার স্বামী পরিত্যক্ত হওয়া অন্তঃসত্ত্বা নারী মারুফার সঙ্গে বিয়ে দেন। এরপর থেকে তারা তাকে মারপিট নানাভাবে শারীরিক নির্যাতন করতেন। ওরা তাছেরকে মেরে ফেলেছেন।

শ্যামনগর থানার উপপরিদর্শক শাহাবুর রহমান বলেন, তাছেরের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ