1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্বশুরবাড়িতে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, স্বামীকেও মারধর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২ ৯:৩৫ pm

নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে (১৯) মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করে বঁটি দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধূর স্বামীকেও মারপিট করেছেন তারা।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর শ্বশুর কালীগ্রাম কয়াপাড়া গ্রামের রাজ্জাক সিপাই (৬০), ভাসুর দেলোয়ার হোসেন (৩৫) ও ননদ রাজিয়া সুলতানাকে (৩৮)আটক করেছে পুলিশ।

গৃহবধূর স্বামী রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে আমার এক বন্ধুকে নিয়ে আমি ও আমার স্ত্রী একসঙ্গে বাড়িতে রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় আমার স্ত্রীর ঘরে পরপুরুষ ঢুকেছে- এমন সন্দেহে বাহির থেকে আমার পরিবারের লোকজন বাড়ির দরজায় শিকল লাগিয়ে দেয়। এরপর আমাদের খাবার খাওয়া শেষে আমি বাহিরে ডাকাডাকি করলে আমার বাবা, বড় ভাই, বোন ও ভাবি শিকল খুলে দিয়ে সন্দেহ করে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে।

এ সময় আমার স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দিয়ে আমার শ্বশুরের পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার শ্বশুরবাড়ির লোকজন আমার বাড়িতে এলে তাদের সঙ্গে আমার স্ত্রীকে তারা বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

রেজাউল জানান, রোববার সকালে আমি আমার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আদমদিঘী উপজেলার কালাইকুলি পালোয়ানপাড়া গ্রামে যাই। শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে রাত ৮টার দিকে বাড়িতে আসি। এরপর বাড়িতে ঢুকতে গেলে আমার বাবা, বড় ভাই, বড় বোনসহ আমার পরিবারের লোকজন আমাকেসহ আমার স্ত্রীকে মারপিট করতে থাকেন। এ সময় তারা বঁটি দিয়ে আমার স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন করেন।

নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পর থেকে মাঝে-মধ্যেই শ্বশুরবাড়ির লোকজন আমাকে মানসিক নির্যাতন করত। এদিন তারা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারপিট করাসহ আমার মাথার চুল কেটে নির্যাতন করেছেন। এ ঘটনায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর শ্বশুর, ভাসুর ও ননদকে আটক করেছে থানা পুলিশ। আর মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ