ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে রাতুল শাহ(১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি বুধবার বিকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিরাহদহ গ্রামে। নিহত রাতুল ওই গ্রামের রশিদ শাহ'র ছেলে। সে ফাদিলপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকালে রাতুল বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে মাগুরা ঘুরতে গিয়েছিল।
বাড়ি ফেরার পথে দুর্ঘটনাস্থল মাগুরার সদর উপজেলার কামারবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে রাতুল। হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ তৌফিক আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051