নবম ধাপে ৪৮ ঘন্টার ডাকা অবরোধের সমর্থনে মিছিল করেছে শৈলকুপা বিএনপি। শনিবার (০২ ডিসেম্বর) উপজেলার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের এই বিক্ষোভ কর্মসুচ পালিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জমির হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জিল্লুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুহীন হোসেন, জেলা জনতা দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাদ্দাম হোসেন রিপন, আশরাফুল ইসলাম ও শাহীন আলম মুন্সী। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, এই অবৈধ সরকারের অবৈধ তফসিল জনগন মানে না। এই ফ্যাসিবাদী জলেম সরকার দেশজুড়ে নেতাকর্মীদের গন গ্রেফতার করে গোট দেশকে জেলখানায় পরিণত করেছে। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির হরতাল অবরোধ চলবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051