দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ কেটেছে। তবে, দেখা দিয়েছে ফের বৃষ্টির আভাস।
আবহাওয়া অফিস বুধবার (১৯ জানুয়ারি) এক পূর্বাভাসে তথ্য জানিয়েছে।
উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এবং এটি দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। আগামী তিনদিনের শেষার্ধে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051