বিশ্ব শান্তি সম্মেলন শোষ হলো ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হওয়ার মধ্য দিয়ে। রোববার (৫ ডিসেম্বর) দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ১৬ দফা ঢাকা ঘোষণা গৃহীত হয়।
ঢাকা ঘোষণায় উঠেছে শান্তি প্রতিষ্ঠার কথা। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উদ্যোগের কথাও উঠে এসেছে।
দুই দিনে মোট চারটি সেশনে বিপুল সংখ্যক বক্তা যা বলেছেন সেগুলো সমন্বয় করে ঢাকা ঘোষণা তৈরি করা হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় অতিথিরা প্রশংসা করেছেন। পাশাপাশি এটির ধারাবাহিকতা বজায় রাখতেও অনুরোধ করেছেন তারা।
ঢাকা ঘোষণায় বলা হয়েছে, ‘শান্তি ও বন্ধুত্বের বার্তা বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বানকে বাংলাদেশ আমলে নিয়েছে। একইসঙ্গে একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে এ ধরনের আরও অনুষ্ঠান করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে ঘোষণায়।’
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়া’। সম্মেলনে ৫০টি দেশের প্রায় ১০০ জন অতিথি ভার্চুয়ালি এবং সশরীরে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গো চক টং, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তৃতা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051