ব্লেসিং মুজারাবানির শেষ ওভার থেকে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। শেষ বলে দুই রান নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
অ্যাঞ্জেলো ম্যাথুস প্রথম দুই বলে দুই চারের পর ম্যাচ অনেকটা শ্রীলঙ্কার দিকে ঝুকে পড়ে। তবে তৃতীয় বল ডট ও চতুর্থ বলে ম্যাথুসকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন মুজারাবানি।
যদিও পঞ্চম বলে চার ও শেষ বলে দুইরান নিয়ে শ্রীলঙ্কাকে মনে রাখার মতো এক জয় এনে দেন দুশমন্থ চামিরা।
এর আগে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর চারিথ আশালঙ্কার ১৬, ম্যাথুসের ৪৬ ও দাসুন শানাকার অপরাজিত ২৬ রান শ্রীলঙ্কাকে দারুণ এক জয় এনে দিয়েছে।
এর আগে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন সিকান্দার রাজা।
৪২ বলে তাঁর ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি যদিও শেষ পর্যন্ত বিফলে গেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051