
জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসির হিংসাত্বক রাজনীতি করেন না আগামী নির্বাচনে জনগনের ম্যান্ডেটেই ক্ষমতায় আসবেন তিনি বলে,মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুপ্রীম কোর্টের বিশিষ্ট্য আইনজীবি আব্দুল মতিন।
কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে তৃণমূল আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় আব্দুল মতিন আরোও বলেন, বিশ্বে সবচেয়ে বড় মহানুববতার নেত্রী, জন নেত্রী শেখ হাসিনা, তিনি পিতা সহ পরিবারের সবাইকে হারিয়েছেন, ২১ আগষ্টে গ্রেনেট হামলার শিকার হয়েছেন, তাকে প্রতিপক্ষরা বারবার হত্যার স্বরযন্ত্র করে, কিন্তু শেখ হাসিনা শুত্রুদের প্রতি প্রতিশোধের আচরণ করেনি, তাদের ক্ষমা করে দিয়েছেন। যদি নেত্রী চাইতেন তাহলে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারতেন কিন্তু তিনি হিংসার রাজনীতি করেন না বলে প্রতিপক্ষকে কিছু বলেননি।ক্ষমা করে দিয়েছেন।
সরকারের উন্নয়নে চিত্র সাধারণ তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার লক্ষে তৃণমূল অফাওয়ামীলীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়াসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই