বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা শপথ নেবো,‘ শেখ হাসিনা থাকবে যতোদিন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে ততোদিন।’ তিনি বলেন, যারা সাম্প্রদায়িক শক্তিকে পূজি করে রাজনীতি করে, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল সেই হায়নারা এখনো সক্রিয়। যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে নালিশ করে, মিথ্যাচার করে। অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারের উদ্দেশ্যই হলো জাতির পিতার কন্যার সরকারকে উৎখাত করা। তাদের উদ্দেশ্য হলো গরিব মেহনতি মানুষের জন্য সরকারের যে রাজনীতি সেই রাজনীতিকে ধ্বংস করা। শুক্রবার (৭ জুলাই) বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে আপগানিস্তান, পাকিস্তান বানানো যাবে না। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক আদর্শে বিশ^াসী, বাংলাদেশের মানুষ ধর্মের রাজনীতিতে বিশ^াস করেনা। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে বিশ^াস করেনা। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করবো। তিনি নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে সহনশীল ও সৎ হওয়ার আহŸান জানান। ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে এই সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ম আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিন্টু, জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান টিপু। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে শোক প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন। সঞ্চালনা করেন সদস্য সচিব রানা হামিদ। পরে গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051