শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ উন্নয়নের পথে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১৭ মে) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, চলমান উন্নয়নের পাশাপাশি জীবন ও জীবিকার কথা চিন্তা করেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা মানবিক বলেই আজ বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া কারাগারে না থেকে বাসায় রয়েছেন। তাকে মুক্ত করতে এখানে বিএনপির কোনো কৃতিত্ব নেই। বিএনপি কেবল প্রতিহিংসার রাজনীতিই করে চলেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051