কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন মহিনন্দে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখানে রাষ্ট্রপতি একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রায় পাঁচ একর জমিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে ৭তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার ভবনটি নির্মিত হচ্ছে। ২০২৩ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হবে এটি।
রাষ্ট্রপতি ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রতি বছর অন্তত দুই হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তরুণ-তরুণীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন শুধু সনদমুখী না হয়ে দক্ষতামুখী হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে চাকরির পিছে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দানের সক্ষমতা অর্জন করতে হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত রোববার পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051