দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বাংলাদেশ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০৪১ সালের আগেই এ লক্ষ্য পূরণ করতে পারবো’
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে লা মেরিডিয়ান হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ড. হাছান মাহমুদ বলেন, 'শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য। তাহলেই দেশ তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাবে।'
তিনি আরও বলেন, ‘২০০৮ সালের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০তম হয়েছি। দেশের এই অভূতপূর্ব অগ্রগতির ধারা অক্ষুন্ন রাখতে তারুণ্যের অমিত শক্তি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, জেসিআই’র নবনির্বাচিত প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস প্রেসিডেন্ট ইমরান কাদির, ফরচুন সুজ’র চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051