১৩ দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে তার ছেলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বাসায় আছেন। তিনি শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051