1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শীতের রাতে হঠাৎ বৃষ্টি, ছিল মেঘের গর্জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৯:৪৪ am

জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কিছু কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল মেঘের গর্জন। দুর্ভোগে পড়ে ছিন্নমূল মানুষ।

উষ্ণতার চাদর মুড়িয়ে যখন ঘুমে ব্যস্ত মানুষ, তখনি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

শীতের রাতে হঠাৎ বৃষ্টির অম্লমধুর অভিজ্ঞতায় পড়ে উপজেলাবাসী। হিমেল হাওয়া ও বৃষ্টির সঙ্গে ছিল মেঘের গর্জন। উপজেলার পিংনা, আওনা, পোগলদিঘা, ডোয়াইল, সাতপোয়া, মহাদান, কামরাবাদ ও ভাটারাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি চলে প্রায় ২০ মিনিট ধরে।
বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ফুটপাতের বাসিন্দাদের। কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছিল বৃষ্টি।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ