নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই নারী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌঘাটে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন- চনপাড়া ৩নং ওয়ার্ডের তারা মিয়ার স্ত্রী জাবেদা বেগম (৪০) ও ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার মেয়ে ফাতেমা আক্তার সৃষ্টি (১৭)। ইছাপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এ সময় নদীর মাঝে গেলে নৌকাটি ডুবে যায়। নৌকার ২০ জন যাত্রীর মধ্যে ১৮ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে দুজন নারী এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লা আল আরেফিন জানান, নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের জন্য নৌপুলিশের সদস্যরাও নদীতে তল্লাশি করছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051