লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া শালবনে এক শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলাম (৪৫) ও উপজেলার নওদাবাস শালবন এলাকার আব্দুল মজিদ (৭৫), রমিচা বেগম (৫৫), বিনোদ চন্দ্র বর্মন (৫৫) এবং জাহানারা বেগম (৫০) সহ মোট ৯ জন আহত হয়েছে।
জানা গেছে, বিকালের পরপরই বনের ভেতর থেকে একটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে। শিয়ালটি বনের ভেতর থেকে বের হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাওয়া করে কামড় দেয়। এর পরেই শিয়ালটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুল ইসলামকে কামড় দিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস বন কর্মকর্তা আহত খায়রুল ইসলাম বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই একটি শিয়াল রুমে প্রবেশ করে হাতে ও পায়ের বিভিন্ন জায়গায় কামড় দেয়। এর আগে এমন ঘটনা কোনদিন ঘটেনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051