রাজশাহীর মোহনপুরে কানের দুল কেড়ে নেওয়ার জন্য শিশু হত্যার ঘটনায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মোহনপুরের মোল্লাপাড়া এলাকার ফারুক হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মোহনপুরের ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার বন্যা ২০১১ সালের ২৩ জুন তার সহপাঠী ইশরাত জাহান রজনী ও চঞ্চল মিলে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলো। এ সময় ফারুক হোসেন বন্যাকে ধরে নিয়ে যায় তার বাড়ির মধ্যে। রজনী ও চঞ্চল ফারুকের বাড়িতে ঢুকার চেষ্টা করলে তাদের তাড়া করা হয়। এরপর থেকে বন্যাকে খুঁজে না পাওয়ায় ইশরাত ও চঞ্চলের কথা অনুযায়ী বিকেলে পরিবারের লোকজন ফারুকের বাড়ি ঘেরাও করে। এ সময় ফারুক স্বীকার করে বন্যার কানের দুলের জন্য তাকে হত্যা করে সে। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয় ফারুককে। এ ঘটনায় ওই দিনই বন্যার বাবা ছমির উদ্দিন (বিশু) বাদী হয়ে মোহনপুর থানায় একটি মামলা করেন।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিকে যাবজ্জীবন সাজাসহ আরো এক বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অরিতিরিক্ত পাবলিক প্রশিকিউটর শরিফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী জোহরুল আলম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051