মাত্র ১৯ বছর বয়সেই জীবনের কঠিন পরীক্ষায় অবতীর্ণ আফসানা মিমি। ভালোবেসে বিয়ে করেছেন। সংসারও করছেন, কিন্তু স্বস্তিতে নেই মিমি। কারণ, স্বামী ও আড়াই মাসের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। স্বামী-সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার হুমকি আসছে প্রতিনিয়তই। হুমকি-ধমকি এড়াতে বারবারই স্থান পরিবর্তন করতে হচ্ছে আফসানা মিমিকে। পরিবর্তন করতে হচ্ছে নিজের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ড। কিন্তু এতোও যেনো স্বস্তি নেই তার, প্রতিপক্ষ তার নতুন ফোন নম্বরের সন্ধান পেয়ে যাচ্ছে। ইমো-মেসেঞ্জারেও দেওয়া হচ্ছে হুমকি, এভাবে আর কতো দিন বাঁচতে পারবো এখন এমন প্রশ্নের মুখোমুখী তিনি।
ঘটনাস্থল ঢাকার মগবাজার। পরিচয়ের সূত্র ধরে মগবাজারের বাসিন্দা কিশোর মোস্তাফিজুর রহমান হৃদয়কে ভালোবেসে বিবাহ বন্ধনের আবদ্ধ হন মিমি। ২০১৮ সালের ২৮ নভেম্বর তারা বিয়ে করেন। বর্তমানে হৃদয়ের বয়স ২১, আর মিমির বয়স ১৯। বিয়ের পর ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু হঠাৎই সুখের সংসারে ঝড় নেমে আসে। একটি মামলায় পুলিশের হাতে আটক হয়ে জেলে যায় হৃদয়। যথাযথ (হৃদয়ের শিশুকালেই বাবা-মা ডিভোর্স হয়ে আলাদা সংসার করছেন) অভিভাবক না থাকায় জামিন করানোর লোক ছিল না। উপায় না পেয়ে স্বামীকে জেল থেকে মুক্ত করতে আফসাসা মিমি গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোয়ালিয়া গ্রামে বাবার বাড়িতে আসেন টাকা সংগ্রহ করতে। প্রয়োজনীয় টাকা সংগ্রহে একটু বেশি সময় লেগে যাওয়া ভাগ্যে নেমে আসে চরম দুর্ভোগ। অভিযোগ সূত্রে জানা গেছে, হৃদয়ের সঙ্গে একত্রে জেলে যায় তার বন্ধু নাহিদুল ইসলাম জয়। জয়কে জেল থেকে ছাড়াতে গিয়ে তার বাবা ফায়জুল হক লিটন ছেলের বন্ধু হৃদয়কেও জামিন করিয়ে আনেন। হৃদয়কে জামিন করিয়ে এনে নিজের ঘরে নিয়ে আসেন লিটন ও জয়। এসময় লিটনের মেয়ে ও বন্ধু জয়ের বোন বৃষ্টিকে (২১) হৃদয়ের সঙ্গে বিয়ে দেন তারা।
হৃদয়ের প্রথম স্ত্রী আফসানা মিমির অভিযোগ, আমি বাড়ি যাওয়া সুযোগ আমার স্বামীকে লিটন ও জয় তাদের ঘরে বন্দী করে রেখে জোরপূর্বক বৃষ্টির সঙ্গে বিয়ে দিয়েছে। তাকে টানা কয়েক মাস আটকে রেখেছেন। মারধর করেছেন, ঠিকমতো খাবারও দেননি। দীর্ঘ দিন পর ছাড়া পেয়ে আমার স্বামী বৃষ্টিদের বাসা থেকে পালিয়ে এসেছেন। এখনো পালিয়ে বেড়াচ্ছেন। তিনি স্বামীকে নিয়ে নিরাপদে বাঁচতে আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে আফসানার স্বামী হৃদয় জানান, আমাকে জোর করে দ্বিতীয় বিয়েতে বাধ্য করা হয়েছে। তাছাড়া আমার দ্বিতীয় স্ত্রী সংসার করতে অনেকটাই অক্ষম। সংসারের কাজকর্ম করার মতো শারীরিক সক্ষমতা নেই তার। ঠিকমেতা নিজে চলতে পারে না। জোর করে বিয়ে দেওয়ার পরও আমি তাকে নিয়ে আলাদা বাসায় থাকতে চেয়েছি। কিন্তু তার শারীরিক অক্ষমতার কারণে তারা বৃষ্টিকে হাতের সাথেই রাখতে চেয়েছেন। একইসঙ্গে আমাকেও তাদের সঙ্গে থাকতে বলেছে। আমি তাতে রাজি না হওয়ার তারা আমার ওপর সীমাহীন অত্যাচার করেছে। পরে আমি সুযোগ বুঝে তাদের কাছ থেকে পালিয়ে আসেছি। নিজেদের অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ করে হৃদয় এ জন্য শ^শুর লিটনের শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, আমি এখন নিরাপদে থাকতে চাই। কারণ, দ্বিতীয় পক্ষের লোকেরা আমাকে ও আমার প্রথম স্ত্রীকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। হৃদয় আরও জানান, তার দ্বিতীয় বিয়ের সময় প্রথমে কাবিনে দেনমহর ছিল ২ লাখ টাকা, কিন্তু এক সপ্তাহ পরে আবার কাজীকে ডেকে এনে ওই কাবিনে দেনমহর চার লাখ চার লেখা হয়। আমাকে ফাঁসানোর জন্যই এমনটি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে হৃদয়ে দ্বিতীয় স্ত্রীর বাবাকে ফায়জুল হক লিটনের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কোর্টে বিয়ে হয়েছে। কাউকে জোর করে বিয়ে দেওয়া হয়নি। তাছাড়া ছেলে দাদা জানিয়েছে, হৃদয়ের আগের স্ত্রী চলে গেছে, সে আর সংসার করতে আসবে না, তাই আমরা এ বিয়েতে সম্মত হয়েছি। জামাই হৃদয়কে আটকে রেখে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন লিটন। তিনি বলেন, জামাইকে আটকে রাখা হয়নি। হৃদয় আমার বাসায় ছিল, তাকে একটি অটো রিকশা কিনে দেওয়া হয়েছিল। যেটি চালিয়ে যেন সে সংসারের ব্যয় নির্বাহ করতে পারে। কিন্তু হৃদয় সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেছে। একই বিয়েতে কাবিনে দেনমহর বাড়িয়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেন লিটন। হৃদয়ের দ্বিতীয় স্ত্রী বৃষ্টির সঙ্গে যোেেযাগের কোনো মাধ্যম না থাকায় তার বক্তব্য জানা যায়নি
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051