আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
এদিন আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পরের দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।
এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051