1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন সানী, করবেন জিডি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২ ৯:২০ pm

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ ও তাকে বিরক্ত করায় গতকাল শনিবার চিত্রনায়ক জায়েদ খানকে চড় মেরেছিলেন অভিনেতা ওমর সানী।

অন্যদিকে,জায়েদও তাকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন ওমর সানী। পাশাপাশি জিডিও করবেন তিনি।

তিনি বলেন,‘শিল্পী সমিতিতে অনেকেই আমার মুরব্বি। আবার আমাকেও কেউ কেউ মুরব্বি মনে করেন। তাদের সবার সঙ্গেই কথা বলবো। আজ শিল্পী সমিতিতে অভিযোগপত্র দিচ্ছি। আমার মুরব্বিদের প্রতি আমার আস্থা আছে। দেখি তারা কী বলেন। এরপর আমি জিডি করবো।’

সানী আরও বলেন,‘কাঞ্চন ভাই বিষয়টি জানেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। সমিতির সঙ্গে বসে বিষয়টির সুরহা করতে চাই। আমি সব সময় যেকোনও সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। এবারও তাই করবো।’

গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মেরেছেন ওমর সানী। এর বিপরীতে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ খান। তবে এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ