টেলিভিশন শিল্পীদের সংগঠন- অভিনয় শিল্পী সংঘে এলো নতুন নেতৃত্ব। সভাপতি-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম ও রওনক হাসান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাসিম পেয়েছেন ৪৯৬ ও রওনক ৪২১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ আজ (২৮ জানুয়ারি) রাত ১০টায় ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৬৪২ শিল্পী। ৫৮টি বাতিল হলে ৫৮৪ ভোট সঠিক বলে গণনা করা হয়।
একনজরে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ২০২২:
সভাপতি- আহসান হাবীব নাসিম (৪৯৬)
সহ সভাপতি- আনিসুর রহমান মিলন (৩৯৮)
সহ-সভাপতি- সেলিম মাহবুব (৩৯৭)
সহ-সভাপতি- ইকবাল বাবু (৩৭৪)
সাধারণ সম্পাদক- রওনক হাসান (৪২১)
যুগ্ম সাধারণ সম্পাদক- নাজনীন হাসান চুমকী (৫০০)
যুগ্ম সাধারণ সম্পাদক- জামিল হোসেন (৩৭৮)
সাংগঠনিক সম্পাদক- সাজু খাদেম (৩২৫)
অর্থ সম্পাদক- নূরে আলম নয়ন (৪১২)
দফতর সম্পাদক- শেখ মেরাজুল ইসলাম (৫২০)
অনুষ্ঠান সম্পাদক- রাশেদ মামুনুর রহমান অপু (৪৪৫)
আইন-কল্যাণ সম্পাদক- ঊর্মিলা শ্রাবন্তী কর (৪৬৩)
প্রচার ও প্রকাশন সম্পাদক- প্রাণ রায় (৩৫৮)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- সুজাত শিমুল (৩১৫)
কার্যনির্বাহী সদস্য:
হাফিজুর রহমান (৩৩৩)
সূচনা শিকদার (৩১৮)
আইনুন পুতুল (২৫৮)
সামস সুমন (২৯৭)
আশরাফুল আলম খান (২৯৩)
তানভীর মাসুদ (২৯২)
মাজনুন মিজান (২৩৫)
সংঘের হয়ে এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করেছেন ৪৮ জন প্রার্থী। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ (২৮ জানুয়ারি) হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051