
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
রোববার (২০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বিবাদী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, লিয়াকত আলী লাকী ঘুষ গ্রহণ, নিয়োগ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করাসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। চার সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম এ বিষয়ে অনুসন্ধান করছে।
অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051