ময়মনসিংহের গফরগাঁওয়ে শিলা নদীতে ডুবে শনিবার দুপুরে সিফাত(১০) নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত সিফাত উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্ব গুলাবাড়ী গ্রামের রাসেল মিয়ার ছেলে ও সতেরোবাড়ী গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,নিহত সিফাত বিদ্যালয় বন্ধ থাকায় দুপুর ১ টার দিকে কয়েকজন সমবয়সীদের সাথে শিলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।দীর্ঘ সময় চলে গেলে সিফাতকে দেখতে না পেয়ে সমবয়সীরা তার স্বজনদের খবর দেয়।স্থানীয় ও স্বজনরা এসে পানিতে ১ ঘন্টা খোঁজাখোজি করে সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আদনান বাশার বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051