1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২ ১০:১৯ am

তীব্র স্রোতের কারণে রাত থেকে শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সোমবার (২০ জুন) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। ৭ ঘণ্টা পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। রবিবার সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ