মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও শিবচরের কাঁঠালবাড়ী নৌ রুটে গতকাল বুধবার তৃতীয় দিনের মত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে এই নৌ রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রবল স্রোতের কারণে গত সোমবার বিকেল থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডাব্লিউটিসি)।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে কে-টাইপ ও ছোট ফেরি দিয়ে এ নৌ রুট সীমিত আকারে সচল রাখা হচ্ছিল। কিন্তু শিমুলিয়া ঘাট থেকে মূল পদ্মা পার হয়ে লৌহজং টার্নিং পয়েন্টে পদ্মা সেতুর চ্যানেলের মুখে ৩০ থেকে ৪০ ফুট জায়গায় পানি কম, প্রবল স্রোত ও নাব্যতা সংকট তৈরি হয়েছে।
নাব্যতা সংকটে চ্যানেল দিয়ে ছোট ফেরিগুলোও চলাচল করতে পারছে না। এ ছাড়া স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম বিঘ্নিত হওয়ায় কর্তৃপক্ষ গত সোমবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। তিন দিন ধরে ঘাট এলাকায় চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে যানবাহনের চালক শ্রমিক ও যাত্রীরা। তবে লঞ্চ ও সি বোট চলাচল স্বাভাবিক রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051