শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পাঁচটি ছোট ফেরি চলাচল করছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে এসব ফেরি চলাচল শুরু করেছে।
তবে ফেরি চালাতে স্বাভাবিক সময়ের থেকে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ১৪টি ফেরির মধ্যে পাঁচটি কে-টাইপ ও মিডিয়াম ফেরি চলাচল করছে। ফেরিগুলো হলো- কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর, ক্যামেলিয়া। এসব ফেরি পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে চলাচল করছে। নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চালু হয়েছে। যানবাহন নিয়ে পৌঁছাতে সময় লাগছে এক ঘণ্টা ২০ মিনিট। সন্ধ্যার পর আর ফেরি চলবে না বলেও জানান তিনি।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের যেসব গাড়ি আসছে এসব সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। পারের জন্য ঘাটে কোনো গাড়ি অপেক্ষায় নেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051