চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্র শিবির কর্মী সন্দেহে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি কারো।
নাচোল থানার ডিউটি অফিসার জানান, নাচোল স্বপ্নপল্লী পার্ক থেকে দুই শতাধিক ব্যক্তিকে সন্দেহবশত আটক করা হয়। তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকিদের ছেড়ে দেয়া হবে।
নাচোল থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওহাব বলেন, আমি থানার বাইরে আছি তাই কতজনকে আটক করা হয়েছে সঠিক জানা নেই। তবে আটকের বিষয়ে আবগত রয়েছি।
এ বিষয়ে জানতে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051