চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে একটি ম্যালামাইন ও প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার ছত্রাজিতপুর বাজারের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলায় একটি দোকানে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দোকান মালিক ছত্রাজিতপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মকবুল রহমানের ছেলে শফিকুল ও সোহেল জানান, তার দোকানে ম্যালামাইন ও প্লাস্টিকের মালামাল ছিল। আগুনে সবই পুড়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051