শিগগিরই ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। মেয়র বলেন, নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে জনগণের সেবক হিসেবে কাজ করছি। সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় কর্মহীন পরিবহণ শ্রমিক এবং দুঃস্থ মানুষের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ এই বাস টার্মিনালে কর্মহীন পরিবহণ শ্রমিক এবং দুঃস্থ মানুষ মোট ১ হাজার ৫ শত জনের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবন সম্বলিত ১ হাজার ৫ শত প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। ডিএনসিসি মেয়র বলেন, সর্বসাধারণের কল্যাণে জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজধানীর গাবতলীতে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051