1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার্থীরাই হবে চ্যাম্পিয়ন অব দ্য স্টেট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৪ pm

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরাই হবে চ্যাম্পিয়ন অব দ্য স্টেট। তারা আত্মশক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাবে। এজন্য তাদের সৎ, সহনশীল, উদ্ভাবন ও মানবিক গুণের অধিকারী হতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‌‘স্মার্ট চিল্ড্রেন কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আজকের শিশু-কিশোরদের যেভাবে গড়ে তুলবো, আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। আমরা তাদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো। তাদের পরিবেশবান্ধব চিন্তা, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিশু-কিশোররা যাতে শিক্ষাকে ভয় না পায়, সেজন্য শিক্ষাকে আনন্দময় করে তোলাই ছিল এ স্মার্ট চিল্ড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য। বাংলাদেশে এ ধরনের আয়োজন এই প্রথম। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্মার্ট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা। পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হবে এ অনুষ্ঠান।

আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও সামদানি ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানী প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ