1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার্থীদের ডাকাত ভেবে পালাল পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৯:৪২ pm

গাজীপুরে শিক্ষার্থীদের চাপা দিয়ে পালানোর সময় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এক পুলিশ কর্মকর্তার গাড়ি জব্দ করেছে সেনাবাহিনী ও বিজিবি। তবে পালিয়ে গেছেন মো. সাইফুল ইসলাম নামের ওই পুলিশ কর্মকর্তার। তার পদবী জানা যায়নি।
এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা গাড়িতে থাকা আট রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন। আহতরা হলেন- গাজীপুর রয়েল নার্সিং ইনস্টিটিউটের ছাত্র মাজেদুর রহমান ওরফে রুদ্র (২৪), সীমান্ত (২২) ও মোটরসাইকেলের চালক মোজাম্মেল হক (৪৫)। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা জানান, রবিবার (১১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকজন শিক্ষার্থী ডাকাত প্রতিরোধ এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন।

এ সময় একটি জিপ সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় গতিরোধ করে চালকের আসনে থাকা ওই পুলিশ কর্মকতার পরিচয় জানতে চান। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক শিক্ষার্থীর পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা উঠিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকেন।
তারা আরো বলেন, অন্য শিক্ষার্থীরা তখন মোটরসাইকেল নিয়ে ওই গাড়ির পিছু নেন। গাড়িটিকে ধাওয়া করে গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় গতিরোধ করেন তারা।

কিন্তু চালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন গাড়িটিকে আটক করেন। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, কাউন্টার টেররিজম ইউনিটের কর্মরত সাইফুল ইসলাম নামের ওই পুলিশ কর্মকর্তা কর্মস্থলে যোগ দিতে রাতে ময়মনসিংহের বাসা থেকে ঢাকায় যাচ্ছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকজন যুবক তাঁর গাড়ির গতি রোধ করেন। যুবকেরা তাঁর গাড়ি তল্লাশি করতে চাইলে তিনি গাড়ি থেকে নেমে দেখেন কয়েকজন যুবকের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্র।

এ সময় তিনি শিক্ষার্থীদের ডাকাত ভেবে ভয় পেয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। ভুল ভোঝাবুঝি থেকে ওই ঘটনা ঘটেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ