1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২ ৯:৪৯ pm

মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুরুল হুদা নাঈম। এজন্য শুধু কলেজের কার্ড নিয়ে গেলেই চলবে।

বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় শতাধিক শিক্ষার্থী ও উপস্থিত লোকজন তাকে ধন্যবাদ জানান।

উপজেলার ভাদেশ্বর কলেজে এ সংবর্ধনার আয়োজন করে ‘রক্তের বন্ধন সামাজিক সংগঠন’। এতে সভাপতিত্ব করেন ভাদেশ্বর কলেজ পরিচালনা কমিটির সহ-সভাপতি জহির উদ্দিন।

আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন, ফয়জুল আহমদ, মো. আলা উদ্দিন, একেএম মাহবুবুছ ছামাদ ও আবু সুফিয়ান উজ্জ্বল।

এ সময় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ডায়েরি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ