শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে ঢাকা আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৩টার দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রী তাদের কয়েকজনকে আলোচনার জন্য ঢাকা আসতে বলেন। এ জন্য কয়েকজন শিক্ষার্থী ঢাকা আসছেন বলে জানা গেছে।
ভিডিও কলে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকুক; তাদের যেনো কষ্ট না হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও যেন ঠিক থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের ব্যাপার আছে। আমরা তাতে দ্রুত হস্তক্ষেপ করতে চাই না। তবে শিক্ষার্থীরাও কষ্ট পাবেন এটাও চাই না।
ডা. দীপু মনি বলেন, সব সমস্যারই একটা সমাধান আছে। এই সমস্যারও নিশচয়ই সমাধান আছে। তবে আলোচনার মাধ্যমেই সেই সমাধান খুঁজে বের করতে হবে শিক্ষার্থীদের ৪-৫ জন যদি আসেন, শিক্ষক সমিতির নেতারা যদি আসেন তবে আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছতেও পারবো।
এরপর নিজেরা আলোচনা করে কিছুক্ষণের মধ্যেই প্রতিনিধি দল ঢাকায় রওনা হবে বলে সাংবাদিকদের জাননো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও অন্যরা।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051