1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষকের পিটুনি খেয়ে লজ্জায় স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫২ am

ক্লাসে সবার সামনে শিক্ষক গালিগালাজ ও মারধর করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মৃত স্কুলছাত্রীর নাম নুশরাত জাহান নোহা (১০)।

সে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়ার মেয়ে। নোহা স্থানীয় খাজুরিয়া দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমি নামে একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর বাবা সুমন এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। যেখানে ওই ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে খাজুরিয়া দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমির ক্লাস বন্ধ ছিল। গত এক সপ্তাহ আগে স্কুলটিতে ক্লাস শুরু করে কর্তৃপক্ষ। পরে বাধ্য হয়ে নোহা স্কুলে যাওয়া শুরু করে। এরপর গত ৫ সেপ্টেম্বর স্কুলে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হলে এতে নোহা অকৃতকার্য হওয়ায় সহকারী শিক্ষক শফিকুল নোহাকে ক্লাস রুমে নিয়ে অন্য শিক্ষার্থীদের সামনে লাঠি দিয়ে মারধর ও গালিগালাজ করেন। এতে স্কুলছাত্রী মনকষ্ট নিয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে। পরে বুধবার রাতেই বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না ও গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়। রাতে মেয়ের কোনো সাড়া না পেয়ে সুমন ঘরের আড়ার সঙ্গে নোহাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পয়সারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক নোহাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ