1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

শিক্ষকের ওপর হামলা, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৬ pm

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের দীন ইসলাম নামে এক আইসিটি প্রভাষকের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে ওই শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে পৌর শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাগবিতণ্ডা হয়। পরে সভা শেষ করে মাঠে এলে একদল বহিরাগত প্রভাষক দীন ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

হামলার শিকার দীন ইসলাম বলেন, মিটিং শেষে নিচে নামতেই একদল লোক আমার ওপর হামলা চালায়। এর আগেও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। অবরোধকারীরা প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ