অমিতাভ, সালমান, শাহরুখ খানের মতো দেখতে মানুষের সন্ধান পাওয়া যায়। কিছুদিন আগেই বলি বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক তুমুল ভাইরাল হন।
কিন্তু ভাইরাল হলেন এক নারী। তাকেও দেখা গেল শাহরুখ বেশে। শাহরুখের অবিকল সেই নারীর ভিডিও নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল।
একেবারে শাহরুখ খানের মতো দেখতে, একজন নারী কী করে শাহরুখের মতো দেখতে হয়? এই নিয়ে শোরোগোলের শেষ নেই।
আসলে পুরো বিষয়টি মেকআপের কারিশমা।
দীক্ষিতা নামে এক মেকআপ আর্টিস্ট শাহরুখ খানের পাঁড়ভক্ত। মেকআপ করে নিজের মুখটাকেই শাহরুখের মতো করে নিয়েছেন তিনি। যদিও শাহরুখের মতো দেখতে নয় তিনি।
কিন্তু নিজের মুখে শাহরুখের মুখ এঁকেছেন তিনি। যা দেখে বিস্মিত ভারতের নেটিজেনরা। এ যেন শাহরুখই। হুহু করে শেয়ার হচ্ছে ভিডিওটি।
এরইমধ্যে অনেকে প্রশংসাও কুড়িয়েছেন।
মেকআপের মাধ্যমে শাহরুখ খান হয়ে যাওয়া নারীর ভিডিওটি দেখুন -
ভারতীয় সংবাদ মাধ্যমে নিউজ এইটিন জানিয়েছে, মেকআপে দারুণ দখল রয়েছে দিক্ষিতার। শুধু শাহরুখ নন মেক-আপের সাহায্যে আরো অনেক সেলিব্রেটির মুখ তিনি আঁকতে পারেন নিজের মুখে। আলিয়া ভাট, রণবীর কাপুরের মুখের ছবিও তিনি নিজের মুখে এঁকে ফেলতে পারেন।
তাই সোশ্যাল মিডিয়ায় এখন ওই নারীর এমন পারদর্শিতা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051