রাজধানীর শাহবাগে দুটি ভবনের মাঝ থেকে স্কলাসটিকা স্কুলের এক নারী কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে ইভানা লায়লা চৌধুরীর (৩২) লাশ উদ্ধারের কথা জানায় শাহবাগ থানা পুলিশ।
শাহবাগের হাবিবুল্লাহ রোডের (সাকুরা গলি) একটি নয় তলা বাসার পাঁচ তলায় পরিবারসহ থাকতেন ইভানা। ওই ভবন ও পাশের আরেকটি ভবনের মাঝে তার দেহটি পড়ে ছিল বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই আব্বাস উদ্দীন।
ইভানা স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান আইনজীবী। নিহতের বাবার নাম আমান উল্লাহ চৌধুরী।
পুলিশ কর্মকর্তা আব্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “ইভানাকে বেলা ১২টা থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে আশপাশের লোকজন দেখেন দুই ভবনের মাঝে তিনি পরে আছেন। স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানায়।”
এসআই আব্বাস জানান, পরিবারের লোকজন তাকে জানিয়েছেন ইভানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনদের ধারনা তিনি লাফিয়ে পরে মারা গেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051