হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১০টার পর আগুন লাগে বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে দুইটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১১মিনিটে আমরা খবর পেয়েছি।
রোজিনা আরও বলেন, কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দরে গেছে। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051