সিরাজগঞ্জের শাহজাদপুরে সাদ্দাম হোসেন মানিক চাঁদ (৩২) নামের ৩ বছর পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়, তিন বছর পূর্বে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত মানিক চাঁদকে ১০ বছরের সাজা প্রদান করে। রায় ঘোষনার পর থেকে মানিক চাঁদ পলাতক ছিল। সাদ্দাম হোসেন মানিক চাঁদ শাহজাদপুর পৌর শহরের রুপপুর আজিজের মোড় এলাকার মৃত লালচাঁদ ব্যাপারীর ছেলে।
শাহজাদপুর থানা সূত্রে আরও জানাযায়, দীর্ঘদিন ধরে পলাতক মানিক চাঁদকে পুলিশ গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছিল। বুধবার (৩ মার্চ) সন্ধায় ওয়ারেন্ট তামিলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে পলাতক আসামী সাদ্দাম হোসেন মানিক চাঁদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন মানিক চাঁদ কে বৃহস্পতিবার শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051