মির্জা হুমায়ুন, শাহজাদপুর(সিরাজগঞ্জ) : মায়ের বয়স্ক ভাতা কার্ড আনতে যাওয়ার পথে শাহজাদপুরে মাটি বোঝাই ট্রাক চাপায় ছেলে নিহত ১ হয়েছে। জানাযায়, বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
নিহত আমজাদ উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বুধবার দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিলো। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নূরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
নিহত আমজাদ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051