সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শাহজাদপুরের পৌরসদরের খঞ্জনদিযয়ারে অবস্থিত সাবেক উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এম এ মতিন ভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন দলটির উপজেলার শাখার নেতৃবৃন্দ।
পরে সেখানে জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুজ্জামন আরিফ, এমদাদুল হক নওশাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মোঃ আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা,পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান সজল, যুগ্ম-আহবায়ক মোঃ বখতিয়ার ভূইয়া প্রমুখ।
এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও ইনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গওসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051