
৩০ এপ্রিল(শুক্রবার) সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের বাচরা গ্রামের ভাদুরি পারা, কান্দি পারা, চকপারা সহ কয়েকটি পারাতে নামাজের জন্য কোন মসজিদ না থাকায় ব্যক্তি ও সমাজের কিছু ধর্মপ্রাণ মুসুল্লির চেষ্টায় নির্মিত হলো ভাদুরিপারা বাতুল নুর জামে মসজিদ। সরেজমিনে যেয়ে জানা যায়, মালায়েশিয়া প্রবাসীমোশারফ হসেনের আর্থিক সহোগিতায় এবং গ্রামের কিছু মুসল্লিও ব্যক্তির প্রচেষ্টায় উক্ত মসজিদটি নির্মাণ হচ্ছে। প্রথম ধাপে টিনের ঘর টিনের বেড়া ও মেঝে পাকা হলেও এটি ক্রমান্বয়ে দোতলা বিল্ডিং মসজিদ হিসেবে পরিণত হবে বলে জানা যায়।
এলাকার মুসল্লী রুবেল হোসেন জানান, মসজিদটির নির্মাণ ব্যয় অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেন দিচ্ছেন এছাড়া গ্রামের কিছু মুসল্লী ও বিত্তবানরাও মসজিদটি নির্মাণে এগিয়ে এসেছে। গ্রামের মুসল্লী রবিউল ইসলাম ও হুকুম আলি জানান, মসজিদটি নির্মাণ হলে বাচরা গ্রামের প্রায় চারটি পাড়ার মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা হবে।
উক্ত বাইতুল নুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে বিত্তবান ও হৃদয়বানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদটি নির্মাণে যদি আরো কিছু ব্যক্তি সহযোগিতা করত তাহলে মসজিদটি আরো সুন্দরভাবে নির্মাণ করা সম্ভব হতো।
ভিন্নবার্তা/এমএসআই