মির্জা হুমায়ুন , শাহজাদপুর(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা সদরের ৩ কিলোমিটার দূরে আবস্থিত শ্রীফলতলা গ্রামের আব্দুল সালাম ( মাখন) এর পুকুরে পুতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আব্দুল্লাহ (৫) নামক এক শিশু। আব্দুল্লাহ একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শ্রীফলতলা গ্রামের আব্দুস সালাম (মাখন) এর পুকুর থেকে মাটি কেটে বাড়িতে ফেলা হচ্ছিল। এসময় পুকুর থেকে তুলে আনা মাটির মধ্যে বলের মত কিছু একটা দেখতে পায় এবং তা তুলে নিয়ে খেলা করছিল আব্দুল্লাহ। তখন হঠাৎই বিকট শব্দে ফেটে পড়ে। সবাই আঁতকে উঠে শিশুটির কাছে গিয়ে দেখতে পায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পরেআছে আব্দুল্লাহ। এসময় পাশে থাকা শিশুটির স্বজনেরা উদ্ধার করে প্রথমে উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেল এ নেওয়া হয়েছে।
পুকুরে পুতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এলাকাবাসী জানান, পুঁতে রাখা ককটেল যদি কোনো নাশকতার কারণে রাখা হয় তাহলে তদন্ত করে এর উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের জায়গা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051