
সিরাজগঞ্জের শাহজাদপুরে লেগুনার ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম পিয়াস (২১), সে পৌর শহরের শক্তিপুর পশ্চিম পাড়ার জামাত শেখের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, সোমবার (০৩ মে) রাত আনুমানিক ৭ ঘটিকার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা নামক স্থানে পিয়াস সিএনজি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় পিছন থেকে আসা একটি লেগুনা পিয়াস কে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা পিয়াসকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক পিয়াসকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে বগুড়া নেওয়ার পথিমধ্যে রাত আনুমানিক ৯ ঘটিকা দিকে পিয়াস মৃত্যুবরণ করেন। তরতাজা যুবক পিয়াসের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা/এমএসআই