
রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচ তলায় অবস্থিত বুথে এ ঘটনা ঘটেছে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আমাদের প্রাথমিক ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে, বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তাদের কাজে বাধা দিলে হাসানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীদের পিটুনিতে চালক-হেলপারের মৃত্যু
থানায় দুই মামলা, নেপথ্যে ঋণের চাপ-হতাশার অভিযোগ স্ত্রীর
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051