1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ এর দাফন সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১ ৮:০২ pm

শাহজাদপুরের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ডাঃ মূহম্মদ আবু সাঈদ (৯৭) গত বুধবার রাত সাড়ে ১০ টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সকালে তাঁর লাশ শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার নিজ বাসভবনে আনা হয়। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। দুপুরে স্থানীয় সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা এবং বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার চর নরিনা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে চর নরিনা করবস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সর্বজন শ্রদ্ধেয় ডাঃ আবু সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ