1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শার্শা সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ৪:৪৫ pm

শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের তারকাটার কাছে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান ভারতীয় সীমান্তের তারকাটার বেড়ার পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। কিছুক্ষণ পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

শার্শা খানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু মরদেহটি ভারত অংশে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সেটা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ভারত সীমান্তের মধ্যে হওয়ায় সে সম্পর্কে তারা কিছু জানতে পারেননি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ