অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুরের হাউজিংয়ের বাসায় তার (রিজভী) শারীরিক খোঁজ নেওয়ার পর চিকিৎসকদের বরাত দিয়ে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান এ কথা জানান। তিনি বলেন, দেখে মনে হচ্ছে, রিজভী শারীরিকভাবে স্বাভাবিক হচ্ছেন।
এ সময় মোহাম্মদ শাহজাহানের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
গত ৯ মে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির এ নেতা। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান, খালেদা জিয়া নিজে অসুস্থ হলেও বিভিন্ন সময়ে তার চিকিৎসকদের মাধ্যমে রিজভীর খোঁজ নিয়েছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই রিজভীর শারীরিক খোঁজ নিচ্ছেন।
ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঈদের পরের দিন মির্জা আব্বাস রিজভীর বাসায় গিয়ে তার শারীরিক খোঁজ নেন। এছাড়াও রিজভীকে দেখতে বাসায় যান দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, ৯ মে হাসপাতাল থেকে বাসায় যাওয়া রুহুল কবির রিজভীকে প্রথম দেখায় চেনার উপায় ছিল না। শারীরিকভাবে খুবই দুর্বল।
রুহুল কবির রিজভী গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজিটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় বেশ কিছু দিন। গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তার চার দফা টেস্টে পজিটিভ আসে
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051