
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূগার্পূজা উপলক্ষে পূজা উদযাপনে হিন্দু কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় রোববার বিকেলে জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।
জেলার ১০ উপজেলার বিএনপির সভাপতি সম্পাদকসহ জেলা শহরের বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ পূজারীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠ শান্তিপূর্ণ এবং উৎসব আনন্দে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় পূজা উদযাপনে সকলে মতামত ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত,পৌর বিএনিপর সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন,জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল,সদস্য সচিব শ্যামল ভৌমিক,
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত,জেলা হিন্দু কল্যাণ ফ্রন্টের আহবায়ক রাধারমণ সাহা রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051