নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তিনি।
এখন এ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থী।
তারা হলেন- তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, জাকের পার্টির জেলা সভাপতি মো. মুরাদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইসলামী ঐক্যজোটের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ রনি, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ও বাংলাদেশ জনদলের মহাসচিব মো. সেলিম আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ হোসেন ও বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান শহীদ উন-নবী।
জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা বলেন, পারিবারিক ও ব্যক্তিগত’ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছি। তবে দল আমাকে প্রত্যাহার করতে বলেনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক একজনের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051